বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে হারাল বাংলাদেশের মেয়েরা

photo-1472308112এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে হারিয়ে দিয়েছে তারা। স্বাগতিক মেয়েরা এই ম্যাচে জিতেছে ৩-০ গোলে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন মার্জিয়া।

অল্প কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে মৌসুমী করেন গোলটি।

ইরানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তহুরা। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট বাকি থাকতে করেন এই গোলটি।

অবশ্য এই জয়ে একটি মধুর ‘প্রতিশোধ’ নিয়েছে বাংলাদেশ। দুই বছর আগে ঢাকায় এই ইরানের কাছে হেরে চূড়ান্তপর্বে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। অথচ এবার সেই ইরানকেই বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এদিকে দিনের অন্য ম্যাচে চায়নিজ তাইপে ৭-১ গোলের বিশাল ব্যবধানে কিরগিজিস্তানকে হারিয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত