বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারে যাচ্ছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল

 

স্পোর্টস ডেস্ক :ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই গুঞ্জন চলছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন গ্যাব্রিয়েল বারবোসা।
সদ্য শেষ হওয়া রিও অলিম্পিকে ফুটবলে ব্রাজিলের সোনা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এর পর থেকেই সেলেসাও এই তারকাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানইউতে নয়; শেষপর্যন্ত সিরি’আ ক্লাব ইন্টার মিলানে খেলতে যাচ্ছেন তিনি।

Brazil1472298233

গ্যাব্রিয়েল ছাড়াও পর্তুগালের মিডফিল্ডার জোয়াও মারিওকেও দলে ভেড়াচ্ছে ইতালির অন্যতম সফল ক্লাব ইন্টার মিলান। এই দুই তারকাকে দলে নেওয়া প্রসঙ্গে ইন্টার মিলান টুইটারে জানায়, ‘গ্যাব্রিয়েল ইতোমধ্যে মিলানে পৌঁছেছে। জোয়াও মারিও পথে আছে।’

ঘরের মাঠের অলিম্পিক ফুটবলে ব্রাজিলের হয়ে ছয়টি ম্যাচেই মাঠে নেমেছেন গ্যাব্রিয়েল। দলীয় অধিনায়ক নেইমারের সঙ্গে ব্রাজিলকে স্বর্ণ পদক জেতাতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন তিনি। অন্যদিকে জোয়াও মারিও পর্তুগালের হয়ে ইউরো শিরোপা জয়ে দারুণ পারফরমান্সের জন্য ইন্টার মিলানের নজরে আসেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ