,

ইয়েমেন যুদ্ধ অবসানে নতুন মার্কিন পরিকল্পনা

 

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইয়েমেনে শান্তি আলোচনা পূণরুজ্জীবনের লক্ষ্যে একটি নতুন পরিকল্পনা নিয়েছেন। তার মতে, এটাই হবে যথার্থ ও যৌক্তিক পদক্ষেপ এবং এতে উপসাগরীয় দেশগুলোর সম্মতি আছে। সউদি আরবের জেদ্দায় গত বৃহস্পতিবার সউদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জু্বাইরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জন কেরি তার নতুন পরিকল্পনার কথা জানান।

fghyjui_48407

কেরি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ইয়েমেনে একটি ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমাদের পরিকল্পনায় ইরানের মদদপুষ্ট শিয়া হুতি বিদ্রোহীরাও অন্তর্ভূক্ত হতে পারে। তবে তাদের সহিংসতা পরিত্যাগ এবং তাদের ভারী অস্ত্রশস্ত্র তৃতীয় কোনো পক্ষের কাছে জমা রাখতে হবে।

কেরি বলেন, চূড়ান্ত লক্ষ্যটি হচ্ছে দ্রুত একটি নতুন জাতীয় ঐক্য সরকার গঠন করা। এ জন্য সব পক্ষকে রাজধানী সানা থেকে সৈন্য প্রত্যাহার এবং ব্যালাস্টিক মিসাইলসহ সব রকম ভারী অস্ত্র তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে হবে। তিনি দুঃখ করে বলেন, ইয়েমেন সংকট অনেক দিন ধরে চলছে। অথচ বিশ্ব সম্প্রদায় এদিকে নজরই দিচ্ছে না। এই সংকটের অবসান হওয়া প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ‘মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশ’ নামে পরিচিত ইয়েমেনের জন্য ১৮৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের কথাও ঘোষণা করেন। জন কেরি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইয়েমেন সঙ্কটের অবসান ঘটাতে হবে এবং সেটা হতে হবে সউদি আরবের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে। তিনি বলেন, ইরানের মদদপুষ্ট হুতি মিলিশিয়ানরা যখন সউদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন সউদি আরবের অধিকার আছে আত্মরক্ষার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে