বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপস্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিয়ে হত্যা!

70fab5fec3984ff1d5a644569d17f8af-BOLIVIA-MINISTERবলিভিয়ায় বিক্ষোভকারী খনিশ্রমিকেরা দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণ করে পিটিয়ে হত্যা করেছেন বলে দাবি করেছে সরকার।
বলিভিয়া সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকালে উপমন্ত্রী রডোলফো ইলেনস এবং তাঁর দেহরক্ষীকে রাজধানী লা পাজের দক্ষিণে পান্ডুরোতে বিক্ষোভকারীদের সড়ক অবরোধের স্থান থেকে অপহরণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, পারিপার্শ্বিক সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন যে কাপুরুষোচিত হামলা চালিয়ে ইলেনসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় দুজন শ্রমিক গুলিতে মারা যান।
প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরাকে উদ্ধৃত করে দেশটির লা রাজন সংবাদপত্রে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ইলেনসকে পিটিয়ে হত্যা করা হয়। যদিও সরকারি কর্তৃপক্ষ তাঁর লাশ খুঁজে পায়নি। এ ঘটনায় ১০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। ফেরেইরা আরও বলেন, ইলেনসের মৃত্যুতে প্রেসিডেন্ট ইভো মোরালেস গভীরভাবে শোকাহত।

এর আগে শ্রমিকদের হাতে আটক থাকা অবস্থায় ইলেনস বলিভিয়ার এক রেডিওকে বলেন, তাঁর মুক্তির জন্য সরকার নতুন আইন প্রণয়নের একটি শর্তে শ্রমিকদের সঙ্গে দর-কষাকষি করছে।

গত মঙ্গলবার থেকে পান্ডুরোতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বলিভিয়ার খনিশ্রমিকদের সংগঠন দ্য ন্যাশনাল ফেডারেশন অব মাইনিং কো-অপারেটিভস অব বলিভিয়া। এ সংগঠনটি একসময় প্রেসিডেন্ট মোরালেসের ঘনিষ্ঠ মিত্র ছিল। কিন্তু শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভের ডাক দেয়। বেসরকারি কোম্পানিতে কাজ করার সুযোগ এবং বৃহত্তর ইউনিয়ন করার দাবিসহ বিভিন্ন সুবিধা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ শুরু করে সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত