বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের হাতে ধর্ষিত নারীর ভিডিও প্রকাশ

bdp_kailaআন্তর্জাতিক ডেস্ক : কেইলা মুলার নামের মার্কিন এই নারীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় আইএস প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গে। তারপর সেই মার্কিন নারীর ওপর শুরু হয় আইএস জঙ্গিদের অত্যাচার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অত্যাচারের লাইভ ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক বিমান হামলার আগে বাঁচার জন্য আরজি জানিয়েছিলেন কেইলা। কিন্তু শেষ পর্যন্ত কোনো আরজিই শোনা হয়নি তার।

মার্কিন নারীর সেই অত্যাচারের ভিডিওটি আইএস জঙ্গিদের পক্ষ থেকেই কেইলার বাবা-মায়ের কাছে পাঠানো হয়। ভিডিওটির নাম ‘প্রুফ অফ লাইফ’। ভিডিওটি পরে কেইলার মা-বাবা এবিসি টিভি চ্যানেলে পাঠিয়ে দেন।

ভিডিওতে দেখা গেছে কেইলা বাঁচার জন্য আরজি জানাচ্ছেন এবং বলছেন এখানে পরিস্থিতি ভয়াবহ। ভিডিওতে কেইলা আরও বলছেন, “আমাকে এখানে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। আমি অসুস্থ বোধ করছি।”

এই ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন কেইলার মা-বাবা। কেইলার মায়ের কথায় তার মেয়ে মানসিকভাবে খুবই শক্ত। কিন্তু দীর্ঘদিনের অত্যাচার তাকে একেবারেই ভেঙে দিয়েছিল ভেতর থেকে।

কেইলা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালে অগাস্ট মাসে তাকে সিরিয়ার অ্যালেপ্পো থেকে অপহরণ করে আইএস জঙ্গিগোষ্ঠী।

দেখুন কেইলার সেই করুণ ভিডিও-

https://youtu.be/C2Mq_eW6rDQ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত