বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর আর কেউই এমন নিরাপত্তা দেয় না: পাপন

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ সফরের জন্য সবুজ সঙ্কেত দেয়ার পরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

papon_48390

গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘ইংল্যান্ডকে যে মানের নিরাপত্তা পরিকল্পনার কথা বলা হয়েছে সেটি পৃথিবীর আর কেউই দেয় না।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশই কিন্তু নিরাপদ না। যে কোনো জায়গায় এমন কিছু হতে পারে। তবে কোথায় হবে, কবে হবে এটা কেউ জানে না। আর আমার ধারণা ছিল এর চেয়ে ভালো নিরাপত্তা পরিকল্পনা কেউ করতে পারবে না।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসা করে পাপন বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে ইংল্যান্ড সাধারণত এই ধরণের সন্ত্রাসের কাছে মাথা নত করার মতো না। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া না আসলেও তারা এসেছে। ভারতেও একবার এই ধরনের ঘটনায় তারা সিরিজ বাতিল করেনি।’

এসময় বিসিবির সঙ্গে ইসিবির সম্পর্ককে এগিয়ে রেখে পাপন বলেন, ‘আমাদের সঙ্গে ইংল্যান্ডের সুসম্পর্ক সব সময়ই ছিল। দুই বোর্ডের ভালো সম্পর্ক বিরাজ করছে। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এতগুলো দলগুলোকে সামলেছি। তাই শুধু ইংল্যান্ডকে সামাল দেয়া কঠিন কিছু না।’

এতদিন শঙ্কার মেঘ থাকলেও ইসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে সিরিজ নিয়ে বিরাজমান উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি।

তার মতে, যেখানে যাই, সবাই একটাই প্রশ্ন করছিল আমাকে- ইংল্যান্ড আসবে? এই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ, তারা নিশ্চয়ই দোয়া করেছে। আর এতগুলো মানুষের দোয়া বৃথা যেতে পারে না। আমার মনেও সাহস ছিল ইংল্যান্ড আসবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ