বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রড বাংলাদেশে আসবেন তো?

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে, সেটি বৃহস্পতিবার রাতেই নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অবশ্য ইসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে কেউ চাইলে এই সফর থেকে সরেও যেতে পারে।

Broad1472202258

শোনা যাচ্ছে, বাংলাদেশ সফরে নাও আসতে পারেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তার বিষয়টি যদিও নিরাপত্তাসংশ্লিষ্ট নয়, ব্যক্তিগত। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন কুক। এ সময় তার স্ত্রী অ্যালিসের পাশে থাকা জরুরি। বাংলাদেশ সফর নিয়ে তাই দোটানায় রয়েছেন তিনি।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বাংলাদেশে আসবেন কি না, সেটিও অনিশ্চিত। ব্রডের ব্যাপারটা একটু অন্যরকম। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের পর মিরপুরে দ্বিতীয় টেস্ট খেললে ইংলিশ পেসারের সেটি হবে শততম টেস্ট। বিশেষ এই মুহূর্তে ব্রডের পাশে থাকছেন না তার পরিবার। তার পরিবার এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে তারা বাংলাদেশে আসছেন না। ব্রড কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন দেখার বিষয়!

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত