বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য হামলা থেকে বাঁচলেন মের্কেল

 
আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গেলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্র সফরকালে মের্কেলের ওপর এ হামলা চালানোর চেষ্টা করা হয়। হামলা চেষ্টাকারীকে আটক করেছে পুলিশ।

Merkel1472207646

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বৃহস্পিতবার প্রাগে পৌঁছান অ্যাঙ্গেলা মের্কেল। তার গাড়ি বহর যখন প্রাগ বিমানবন্দর থেকে মূল শহরের দিকে যখন যাচ্ছিল, তখন একটি কালো মার্সিডিজ গাড়ি সেই বহরে প্রবেশের চেষ্টা করে। বহরে থাকা পুলিশের গাড়ি থেকে ওই মার্সিডিজের চালককে সতর্ক করে দেওয়া হয়। তাকে বহরে প্রবেশে বারণ করা হয়। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশের একটি গাড়ি ওই মার্সিডিজটির পথ আটকানোর চেষ্টা করে। তবে এসময় মার্সিডিজটি পাশ কাটিয়ে মের্কেলের গাড়ির আরও কাছাকাছি চলে যায়। বেগতিক বুঝে পুলিশ চলন্ত অবস্থাতেই ঘিরে ফেলে মার্সিডিজটিকে। না থামলে গুলি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপর ওই সন্দেহভাজন ব্যক্তি গাড়ি থামায়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাগ পুলিশের মুখপাত্র জোসেফ বোক্যান বলেন, ‘ হামলা চেষ্টাকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ চেষ্টার, বিশেষ করে এক কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি প্রাগের গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত করে দেখছেন।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ