,

অবসরের ঘোষণা রোনালদোর

z12স্পোর্টস ডেস্ক : ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হয়েছেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়ে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার নিজের করে নিলেন সিআর সেভেন। বৃহস্পতিবার রাতে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এরইমধ্যে ক্যারিয়ারের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন রোনালদো। ৪১ বছর বয়সে তিনি অবসরে যাওয়ার চিন্তা করছেন এবং সেটি বর্তমান ক্লাব রিয়াদ মাদ্রিদে থেকেই।

বর্তমানে রোনালদোর বয়স ৩১ চলছে। তার মানে আরও ১০ বছর মাঠে থাকার ইচ্ছা তার।

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজও সম্প্রতি জানান, রোনালদো রিয়ালেই তার ক্যারিয়ার শেষ করবেন।

রোনালদোও সেই কথাই জানালেন। বললেন, ‘হ্যাঁ, আমিও ওটাই চাই। আমি বিশ্বের সবচেয়ে সেরা ক্লাবে রয়েছি, এখানে থেকেই অবসরে যেতে চাই, ৪১ বছর বয়সে।’

তিনি বলেন, ‘রিয়ালে থাকতে চুক্তির মেয়াদ আমি আরও বাড়াতে যাচ্ছি।’

রিয়াল মাদ্রিদ গত মৌসুমে স্প্যানিশ ক্লাব শিরোপা হাতছাড়া করে। তবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ঠিকই ঘরে তোলে। সেই ফাইনালে টাইবেকারে রোনাল্ডোর পা থেকেই আসে জয়সূচক গোলটি।

২০১৪ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হয়েছিলেন সিআর সেভেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে