,

ইউরোপ সেরা খেলোয়াড় রোনালদো

 

স্পোর্টস ডেস্ক : অ্যান্তোনিও গ্রিজমান ও সতীর্থ গ্যারেথ বেলকে পেছনে ফেলে ইউরোপ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইউরোপ সেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন নরওয়ের স্ট্রাইকার আদা হেজেরবার্গ। বৃহস্পতিবার ফ্রান্সের মোনাকো শহরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে ইউরোপ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

0011472146837
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান শেষে ইউরোপ সেরার পুরস্কার ঘোষণা করা হয়। ২০১৬ সালে রোনালদো পর্তুগালকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা (ইউরো-২০১৬) জিতিয়েছেন। আর রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাই তিনিই হয়ে উঠেন ইউরোপ সেরা খেলোয়াড় হওয়ার সবচেয়ে যোগ্য প্রতিনিধি। এর মধ্য দিয়ে অবশ্য লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। তার আগে মেসিও দুইবার ইউরোপ সেরা খেলোয়াড় হয়েছিলেন।

২০১৩-১৪ মৌসুমে রোনালদো প্রথমবারের মতো ইউরোপ সেরা খেলোয়াড় হন। আর মেসি ২০১১-১২ মৌসুমে প্রথম ইউরোপ সেরা হন। এরপর গেল বছরও মেসি ইউরোপ সেরা নির্বাচিত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে