,

নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে গেল।
বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে, নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল।গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

 

BCB_ECB1472177488

পরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল। দেশে ফিরে তারা ইসিবিকে জানান যে, বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তাতে সফর নিরাপদ হবে।

বৃহস্পতিবার রাতে এক সভায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগানসহ ক্রিকেটারদের বাংলাদেশ সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন রেগ ডিকাসন। সেখানে ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে উপস্থিত ছিলেন ডেভিড ল্যাথারডেল ও জন কারও।

সভা শেষে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘ইংল্যান্ডের বাংলাদেশ সফর পরিকল্পনা মতোই এগিয়ে যাবে।’ স্ট্রাউস জানান, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তা সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ঝুঁকির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের খুব ভালো ধারণা রয়েছে। নিরাপত্তা প্রতিশ্রুতি সম্পর্কে তাদের সবকিছুই বলা হয়েছে। তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ সিরিজের শেষ পর্যন্ত অব্যাহত রাখবেন বলেও জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

ইংল্যান্ডের ওয়ানডে দল প্রথমে বাংলাদেশ সফর করবে, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। বাংলাদেশ থেকে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে