,

ভূমিকম্প : এক শিশুকে ১৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার (ভিডিও)

Rescue1472138368আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে ভূমিকম্পে গুঁড়িয়ে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপে ১৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করা হয় ১০ বছর বয়সি এক শিশুকে।

এ ভূমিকম্পে বিধ্বস্ত স্থাপনায় চাপা পড়ে ও আঘাত পেয়ে প্রায় ২৫০ জনের প্রাণহানির শোকে মুহ্যমান ইতালিতে একটু স্বস্তির খবর হয়ে ওঠে ১০ বছর বয়সি বালিকাকে উদ্ধার করার ঘটনা।

ইতালির মধ্যাঞ্চলের পেসকারা ডেল টরোন্টো শহরে একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপে আটকা পড়ে ওই বালিকা। উদ্ধারকর্মীদের কানে তার ‘বাঁচাও, সাহায্য করো’ আকুতি শেষ পর্যন্ত পৌঁছায়।

শিশুটির আটকে পড়ে থাকার স্থান শনাক্ত হওয়ার পর উদ্ধারকর্মীরা প্রচেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। ছোট বালিকাকে নিয়ে তার উচ্ছ্বাসে মেতে ওঠেন।

বুধবার রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। ইতালির কয়েকটি শহর কম্পনে গুঁড়িয়ে যায়। অনেকে ঘুমের মধ্যে নিজ বাড়িতে চাপা পড়ে মারা গেছেন। এর মধ্যে ওই বালিকার নাটকীয় উদ্ধারের ঘটনা সবার দৃষ্টি কড়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া অ্যাসকলি পিসেনো জানিয়েছেন, বালিকাটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এটি একটি ভালো খবর। তবে পুরো শহরের চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভূমিকম্পে চারটি শহর সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। কিন্তু এ ধরনের ধ্বংসযজ্ঞের ২৪ ঘণ্টা পার হয়ে গেলে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা খুব কমে আসে। তারপরও চলছে প্রচেষ্টা।

https://youtu.be/lZYOArsvq80

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে