রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রীর বিরুদ্ধে করা রিট খারিজ

anis=2দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) থেকে নির্বাচিত আইনমন্ত্রী আনিসুল হকের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক নির্বাচনী বেঞ্চ তা খারিজ করে আদেশ দেন।

 এর আগে ৪ মার্চ লাভজনক পদে থাকার পরও দশম জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র দাখিল করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনপত্রের ওপর প্রাথমিক শুনানি পর কেন আইনমন্ত্রীর মনোনয়ন বাতিল করা হবে না মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট।ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ খারিজ আদেশ দেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল করায় দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে না পেরে জাতীয় পার্টির (জেপি) মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার হেবজুর রহমান গত ১১ ফেব্রুয়ারি  রিট আবেদন করেন।ওই আবেদনে লাভজনক পদে থেকে সংসদ সদস্যপদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা  ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনকেও বাতিল ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট  মো. শহিদুল্লাহ ভূঁইঞা বলেন, ১১ ফেব্রুয়ারি দায়ের করা রিটে আইনমন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এডভোকেট আনিসুল হককে বিবাদী করা হয়।

 তিনি জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক না হলেও অবৈধভাবে (জেপি) প্রার্থী খন্দকার হেবজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং আওয়ামী লীগের প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই প্রার্থী লাভজনক পদে থেকে নির্বাচন করেছেন। সংসদ সদস্য হওয়ার পরে তিনি তার আগের পদ থেকে পদত্যাগ করেছেন যা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও সংবিধান পরিপন্থী।

নতুন বার্তা
 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ