বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জনসচেতনতা মতবিনিময় সভা

 

01গত ২৪ আগস্ট ২০১৬ তারিখ সময় ১১ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকা পর্যন্ত সরাইল রিজিয়নের নির্দেশনায়, কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর ব্যবস্থাপনায় কসবা পৌর ঈদগাহ মাঠে মাদকদ্রব্য চোরাচালান ও মানব পাচার নিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ্ আলী, ইঞ্জিনিয়ার্স এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রিজিয়ন, সরাইল এর ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কসবা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি, কলেজের প্রিন্সিপালবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষকগণ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান ও মানব পাচাব রোধ সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বিজিবি সাধারন জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে মাদক চোরাচালান প্রতিহত করতে হবে এবং এ নিয়ে তিনি সকলের সহায়তা কামনা করেন। এছাড়া সভাপতি সকলকে জানান যে, “মাদক একটি ভয়াবহ সমস্যা। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের পাশাপাশি সমাজের ক্ষতি করছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবণতা সবচেয়ে বেশি। তবে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি মাদক চোরাচালানসহ সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সর্বদা নিয়োজিত রয়েছে”। সভায় উপস্থিত সকলেই মাদক দ্রব্য চোরাচালান ও মানব পাচার রোধে বিজিবি সরাইল কর্তৃক গৃহিত কার্যক্রমের প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের মত বিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে বলে মত ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ