,

অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে-মোকতাদির চৌধুরী

MP PICনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতির.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদে ও স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বাংলাদেশে সবধর্মের মানুষদের মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল এই সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারা ধর্মের নামে দেশের মধ্যে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল ও সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হবে না। মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসী ও জঙ্গিবাদের কাছে ১৬ কোটি মানুষ জিম্মি হতে পারে না। তিনি বলেন, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে জঙ্গিবাদমক্ত দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
তিনি বলেন, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাড. প্রণব কুমার দাস উত্তম, অমরেন্দ্র লাল রায়, সুভাষ পাল, বিমল চক্রবর্তী, স্বপন রায়, প্রবীর ভৌমিক, পরিমল রায়, মনোরঞ্জন দেবনাথ, নিতিশ রায়, প্রদীপ বণিক, চুনিলাল ঘোষ, অনিল সিংহ প্রমুখ। পরে আলোচনা শেষে উপস্থিত ভক্ত-দর্শকদের জন্য পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বার্তা প্রেরক
আজিজুল সঞ্চয়
ব্রাহ্মণবাড়িয়া
২৫.০৮.২০১৬

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে