,

সানী-তাসকিনের সঙ্গী হাথুরুসিংহে

 

 

স্পোর্টস ডেস্ক :আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের দুই ক্রিকেটার আরাফাত সানী ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের বৈধতা পেতে পরীক্ষা দিবেন এ দুই ক্রিকেটার। শিষ্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

Sanny_Taskin1472126862

বায়ো-মেকানিক্যাল পরীক্ষার সময় দুই ক্রিকেটারের পাশে থাকতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিবেন তাসকিন আহমেদ ও আরাফাত সানী। বিষয়টি নিশ্চিত করে তাসকিন বলেছেন, ‘আমি যতটুকু শুনেছি, বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের সঙ্গে হাথুরুসিংহে যাবেন।’

যতুটুক জানা গেছে তাসকিন ও সানীর সঙ্গে একসঙ্গে অস্ট্রেলিয়া গেলেও ফিরবেন না কোচ। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া থেকে যাবেন তিনি। একাকী ফেরত আসবেন তাসকিন ও সানী। ঈদের পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই দেশে ফিরবেন হাথুরুসিংহে।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ভারতে আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেওয়ার পর নিষিদ্ধ হন বাংলাদেশের এই দুই বোলার।

এরপর থেকেই নিজেদের বোলিং অ্যাকশন সংশোধনে কাজ করে যাচ্ছেন তাসকিন ও সানী। এরই মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নেওয়া পরীক্ষায় পাস করে গেছেন দুজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে