,

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন দিলশান

250531স্পোর্টস ডেস্ক : আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ শেষেই দেশের জার্সিতে আর দেখা যাবে না ৩৯ বছর বয়সী এই ডানহাতি ওপেনারকে।

লঙ্কা সফরে অজিরা ৫টি ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ইতোমধ্যেই দুটি ওয়ানডে হয়ে গেছে। দিলশান তৃতীয় ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন। এরপরই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।

আগামী ২৮ আগস্ট ডাম্বুলায় তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা। আগামী ০৯ সেপ্টেম্বর কলম্বোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে ৩২৯ ম্যাচে ৩৯.২৬ গড়ে করেছেন ১০ হাজার ২৪৮ রান। একই সঙ্গে ৮৭ স্ট্রাইক রেটে ২২ সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ১০৬ উইকেট। অন্যদিকে, টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে ২৮ গড়ে করেছেন এক হাজার ৮৮৪ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে