,

অনুশীলনে ফিরলেন সাকিব

83_232767স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে কাছে পেয়ে কিছুক্ষণ রীতিমতো আড্ডায় মজে যান মুশফিক-মাশরাফিরা। এরপরই সতীর্থদের সাথে অনুশীলনে মন দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবার পর প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিলেন তিনি।

আজ মিরপুরের সবুজ গালিচায় ফুটবল নিয়ে মেতে উঠেন সাকিব। ইংল্যান্ড সিরিজকে মাথায় রেখে গত ২০ জুলাই শুরু হওয়া এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব।

জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা জিতিয়ে দেশে ফিরে আসেন সাকিব। এরপর স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে অবকাশ যাপনে যান বাংলাদেশের ক্রিকেটের এই প্রাণভোমরা।

গত রোববার দেশে ফিরলেও এই প্রথম অনুশীলন করলেন সাকিব। আগামীকাল সকাল ৯টায় ক্যাম্পে অংশ নেয়া খেলোয়াড়রা দুটি দলে বিভক্ত হয়ে তিন ম্যাচের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন।

আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর আরো দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে