শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন এরশাদ

রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এই মামলায় ন্যায়বিচার চেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আব্দুর রশিদের আদালতে আত্মপক্ষ সমর্থন করেন এরশাদ। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য  আগামী ২৯মে দিন ধার্য করা হয়েছে।

রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিপক্ষের আত্মসমর্পণের জন্য দিন ধার্য ছিল। আজ এরশাদসহ এ মামলার বাকি দুই আসামি বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে গিয়ে আত্মপক্ষ সমর্থন করেন। তাঁরাও নিজেদেরকে নির্দোষ দাবি করেন। মামলার আরেক আসামি একেএম মুসা পলাতক আছেন।

১৯৯২ সালের ৪ মে তত্কালীন দুর্নীতি দমন  ব্যুরো এ মামলা করেন।  তাতে অভিযোগ করা হয়, তত্কালীন বিমানবাহিনী প্রধান সদর উদ্দিন আহমেদ তত্কালীন রাপতি জিয়াউর রহমানের কাছে বাহিনীর জন্য রাডার ক্রয়ের আবেদন করেন। জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্ত্রানির নির্মিত অত্যাধুনিক একটি হাই পাওয়ার রাডার ও দুইটি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়। মামলার অভিযোগে বলা হয়, এরশাদসহ বাকি আসামিরা পরস্পরের যোগসাজশে  ফ্রান্সের থমসন সিএসএফ কোম্ত্রানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরারে ওয়েস্টিং কোম্ত্রানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেন।

১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ চার আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দেয় দুদক। ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা