,

সৌন্দর্য প্রতিযোগিতায় নামলেন সন্ন্যাসী-সন্ন্যাসিনীরা!

image1অনলাইন ডেস্ক : সৌন্দর্যের শিরোপা পেতে কার না পছন্দ! তাই এবার জাপানি সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন। দ্বিতীয় বারের মতো ‘সবচেয়ে সুন্দর সন্ন্যাসী প্রতিযোগিতা’র আয়োজন হল সেদেশে। উদ্যোগটা মূলত সন্ন্যাসীদের পক্ষ থেকেই ছিলো।

প্রতিযোগিতার নির্দিষ্ট কোন বিচারক ছিল না। সৌন্দর্যের বিচার করেছেন দর্শকরাই। তারাই তাদের পছন্দসই সন্ন্যাসীকে ভোট দিয়ে জেতার সুযোগ করে দিয়েছেন। মাত্র ৫ জন প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে আবার ২ জন প্রতিযোগী অংশ নিতে পারেননি টোকিওতে ঘটে যাওয়া আকস্মিক টাইফুনের জন্য।

যেসব সন্ন্যাসীরা তাদের অনুগামীদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, তাদেরই বেশি ভোট দিয়েছেন দর্শকরা। আর সেই অনুযায়ী এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন টোকিওর সন্ন্যাসিনী কোয়ু ওসাওয়া। উপস্থিত দর্শকদের মতে, তিনি তার অনুগামীদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন।

সন্ন্যাসিনী কোয়ু ওসাওয়া জানান, শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রচার করাই তার একমাত্র উদ্দেশ্য নয়, তিনি তার অনুগামীদের ধ্যানের মধ্যে দিয়েই মুক্তি লাভের কথা বলতেন। তার উপদেশের এই ধরন হয়তো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আর তাই হয়তো সেই কারণেই, তাকেই সেরা হিসেবে বেছে নেন দর্শকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে