বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ নৌবন্দর থেকে ভারতীয় চাল বুধবার এিপুরা যাচ্ছেনা

1472036113037নিজস্ব সংবাদাতা : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌবন্দরে ভারতের সরকারি সহায়তার চাল নিয়ে এমভি অভি নামে একটি জাহাজ  অবস্থান করছে। জাহাজটিতে ২২৭২.৪৮৫ মেট্রিক টন চাল রয়েছে। এসব চাল সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাবে।

তবে জাহাজ থেকে চাল আনলোড করে কাভার্ড ভ্যানে চাল লোডিং কার্যক্রম শুরু হলেও সময় স্বল্পতার কারণে বুধবার ত্রিপুরায় চাল পরিবহন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে চাল পরিবহনকারী প্রতিষ্ঠানের স্থানীয় ঠিকাদার।

চাল পরিবহনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডের স্থানীয় ঠিকাদার বিসিসি এর পরিচালক জিয়াউদ্দিন খন্দকার জানান, বুধবার সকাল ১০টা থেকে জাহাজ থেকে চাল আনলোড করে কাভার্ড ভ্যানে লোড শুরু হয়েছে। ১৬টি কাভার্ড ভ্যানে চাল লোড করা হবে। প্রতিটি কাভার্ড ভ্যানে ১৮.২৫ টন করে চাল লোড করা হচ্ছে।

দুপুর ১১টা র্পযন্ত ৪টি কার্ভাড ভ্যান লোড করা হয়েছে। সবগুলো ভ্যান লোড করতে বিকেল হয়ে যাবে। বিকেলে রওনা হয়ে ভ্যানগুলো ত্রিপুরায় চাল পৌঁছে দিয়ে যথাসময়ে আশুগঞ্জ বন্দরে ফেরত আসতে পারবে না বলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চাল পরিবহন কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানবিক কারণে শুল্ক ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ৩৫০০০ টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের উপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে ভারত।

ইতোমধ্যে চুক্তির আওতায় ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশের উপর দিয়ে ভারত পৌঁছেছে। ওই চালের আরেকটি চালান নিয়ে এমভি অভি নামে জাহাজটি গত ১৪ আগস্ট কলকাতার খিদিরপুর বন্দর থেকে রওনা হয় জাহাজটি। পরে মঙ্গলবার জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত