বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তাবিজ চিকিৎসার কারণে খুন হন বাংলাদেশি ইমাম’

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম তাবিজের মাধ্যমে চিকিৎসা করতেন বলে আইএসের দুই সমর্থক তাকে হত্যা করে।চলতি সপ্তাহে যুক্তরাজ্যের আদালতে ওই ইমাম হত্যা মামলার বিচারকার্য চলাকালে প্রসিকিউটর পল গ্রিনি এ কথা বলেন। তিনি বলেন, চিকিৎসার নামে ‘কালো জাদু’র চর্চা করতেন বলে আইএস সমর্থকরা ইমামের ওপর ক্ষিপ্ত ছিল।

 

jalal-uddin1472011551

গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যানচেস্টারের রচডেলের শিশু পার্কে জালাল উদ্দিন নামের ওই ইমামকে হত্যা করে আইএসের দুই সমর্থক মোহাম্মদ আবদুল কাদির ও মোহাম্মদ হোসেইন সাঈদী।

স্থানীয় মসজিদে ইমামতি শেষে এক বন্ধুর বাসায় রাতের খাবার খেয়ে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে জালাল উদ্দিনকে হত্যা করা হয়।

প্রসিকিউটর পল গ্রিনি জানান, আসামি সাঈদী স্বীকার করেছেন যে, ইমাম জালাল উদ্দিনকে হত্যা করে কাদির এবং হত্যার আগে-পরে সে কাদিরকে সহায়তা করে।

তিনি আরো বলেন, ‘জালাল উদ্দিন রাকিয়া (তাবিজের মাধ্যমে চিকিৎসা) চর্চা করতেন। আইএস এ ধরনের চিকিৎসাকে কালো জাদু চর্চা বলে মনে করে এবং এই ধারণায় বিশ্বাস করে যে, যারা এই ধরনের চিকিৎসা চর্চা করে তাদের কঠিন শাস্তি, এমনকি মৃত্যু প্রাপ্য।’

সাঈদী ও কাদির, দুজনের বয়সই ২০ এর সামান্য বেশি। তারা হত্যার কয়েক মাস আগে থেকে জালাল উদ্দিনের প্রতি লক্ষ্য রাখছিল। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুযোগ বুঝে হাতড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে বলে আদালতকে জানান পল গ্রিনি।

তিনি আরো বলেন, ‘ডাকাতি করতে গিয়ে জালাল উদ্দিনকে আঘাত করা হয়নি। বরং এটি ছিল পরিকল্পিত হামলা- না হলে শিশু পার্কে হত্যাকারীরা হাতুড়ি নিয়ে যাবে কেন? ঘৃণা থেকে জালাল উদ্দিনকে গুরুতর আহত কিংবা হত্যা করতে তার ওপর এ হামলা করা হয়।’

উল্লেখ্য, আগামী মাসে এ মামলার বিচারকার্য শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত