,

সিরিয়ায় তুরস্কের সামরিক গর্জন

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে তুর্কি সামরিক বাহিনী। ট্যাংক থেকে ছোঁড়া গোলা এবং বিমান হামলায় মুহুর্মুহু গর্জে উঠছে সিরিয়ার উত্তরাঞ্চল।তুরস্ক জানিয়েছে, তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এবং কুর্দি বাহিনী উভয়কে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে।

turkey1472044310

তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার জারাব্লুস শহর ও আশপাশের অঞ্চলে রকেট ও গোলা হামলা চালিয়ে আইএসের ৭০টি টার্গেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিমান হামলায় ধ্বংস হয়েছে ১২টি স্থাপনা।বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা তুর্কি বাহিনীকে সিরিয়ায় অগ্রসর হতে সাহায্য করছে। স্থলে এবং বিমান থেকে ব্যাপক হামলা চালাচ্ছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, সিরিয়ায় আইএস ও কুর্দিযোদ্ধা উভয়ের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তুরস্ক। এ সপ্তাহে একই অঞ্চলে কুর্দি বাহিনীর ওপর হামলা চালিয়েছে তুরস্ক। হামলার মুখে আইএস এ অঞ্চল ত্যাগ করলে তা যেন কুর্দিদের নিয়ন্ত্রণে চলে না যায়, সেজন্য কুর্দিদের ওপরও হামলা চালানো হচ্ছে।

এদিকে বুধবার সকালে ইস্তাম্বুলে আইএসের সন্দেহভাজন জঙ্গিদের ধরতে অভিযান চালিয়েছে তুরস্কের পুলিশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তুরস্কে পৌঁছেছেন। ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর বাইডেনের সফরই তুরস্কে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ নেতার সফর। দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য তার এ সফর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে