,

‘ইতালিতে ভূমিকম্পে প্রবাসি বাংলাদেশিরা নিরাপদ’

 
আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে বুধবার ভোরের প্রচণ্ড ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জাতীয় সংবাদ সংস্থা ‘আনসা’র সর্বশেষ আপডেট অনুযায়ী নিহতের সংখ্যা ৩৮। বাংলাদেশিদের নিরাপদে থাকার বিষয়টি ভূমিকম্পের ৯ ঘণ্টা পর নিশ্চিত করেছেন রোমে দায়িত্বরত রাষ্ট্রদূত শাহদৎ হোসেন।

itali1472039356

তিনি জানিয়েছেন, ‘এখানকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তারা আমাদের যেমনটা জানিয়েছেন, এখন অবধি বাংলাদেশের কোনো নাগরিক হতাহত হওয়ার তথ্য তাদের কাছে নেই।’

রাষ্ট্রদূত আরো জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ও তার আশপাশে কিছু বাংলাদেশির বসবাস আছে। তবে কারো হতাহত হওয়ার খবর বেসরকারিভাবেও তারা এখনো পাননি।

ঘড়ির কাঁটায় তখন ভোররাত ৩টা ৩৬। ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ইতালি। লাৎসিও অঞ্চলের রিয়েতি প্রদেশের আমাত্রিশে পৌর এলাকার অর্ধেকই পরিণত হয় ধ্বংসস্তূপে। মার্কে অঞ্চলের পেস্কারা দেল ত্রোনতো এবং আস্কোলি পিশেনোর আরকুয়াতাতে প্রাণ হারান অনেকে।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাপক ধ্বংসস্তূপের ভেতর অনেকেই এখনো আটকে আছেন। জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভোররাতের ভূমিকম্পের পর মধ্য ইতালিতে সকাল অবধি আরো অন্তত ৫০ বার আফটার শক অনুভূত হয়েছে। ধ্বংসযজ্ঞের শিকার বিধ্বস্ত অঞ্চলগুলোতে বুধবার দিনের প্রথম ভাগেই জরুরি ভিত্তিতে সেনাবাহিনী সদস্যদের তলব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে