,

অবসর ভেঙে যে কারণে দলে ফিরলেন মেসি

messiস্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে লিওনেল মেসি আর্জেন্টাইন দলে ফিরেছেন। এটা এখন পুরনো খবর নিশ্চয়ই। কিন্তু কী কারণে দেশের জার্সিতে ফেরার ঘোষণা দিলেন ফুটবল জাদুকর। এটা মেসি ভক্তদের অজানা থাকারই কখা। এবার সেই কারণটিই বললেন আর্জেন্টিনার কোচ এগার্ডো বাউজা।

বুধবার সনি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাতকারে বাউজা বললেন, ‘আমি তাকে প্রভাবিত করার কোনো চেষ্টাই করিনি। কেবল ফুটবল নিয়ে আলাপ করেছি। দুই ঘণ্টার মতো আলোচনায় আমি একটা কথাই বলেছি নির্বোধদের সমালোচনায় কান না দিতে।’

তবে মেসির ফেরার ব্যাপারেও কিছুটা আলোচনা হয়েছে এমনটি উল্লেখ করে বাউজা বলেন, ‘মেসির ফেরা নিয়ে কিছু আলোচনা করেছি। আমি ওকে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে ও দেশের হয়েও কিছু অর্জন করার কথা বলেছি।’

এর আগে মেসিকে বুঝিয়ে ফেরানোর লক্ষ্যে গত ১১ আগস্ট বার্সার ঘরে পা রাখেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজার। তার দুই দিনের মাথায় অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন মেসি।

এদিকে সেপ্টেম্বরে ১ তারিখ উরুগুয়ে ও ৬ তারিখ ভেনিজুয়েলার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির সাথে দলে বাউজা রেখেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকেও। তবে বাদ দিয়েছেন গঞ্জালো হিগুয়াইনকে।

গত কোপা কাপের ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ওই ম্যাচে পেনাল্টিও মিস করেন মেসি। আর তারপরেই এল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে