বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পথদুর্ঘটনা এড়াতে এবার আলো দেবে গরুর শিং!

image_(3)আন্তর্জাতিক ডেস্ক : পথ দুর্ঘটনা এড়াতে এর আগেও নানান রকম কর্মসূচি গ্রহণ করছে ভারতের রাজ্য সরকারগুলি। পশ্চিমবঙ্গে এখন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি শুরু হয়েছে। হেলমেটহীন বাইক আরোহীকে তেল না দেওয়া থেকে শুরু করে গভীর রাতে ফ্লাইওভারে বাইক চালানোয় নিষেধাজ্ঞা— দুর্ঘটনা এড়াতে এমন নানা নির্দেশিকা জারি হয়েছে এ রাজ্যে।

কিন্তু এ বার পথদুর্ঘটনা ঠেকাতে সম্পূর্ণ অভিনব পথে হেঁটে তাক লাগিয়ে দিল দেশটির মধ্যপ্রদেশ সরকার। অন্ধকার রাস্তায় গরুর সঙ্গে গাড়ির দুর্ঘটনা কমাতে গরুর শিংয়ে রেডিয়াম স্টিকার লাগানোর উদ্যোগ নিল মধ্যপ্রদেশ পুলিশ। এতে গাড়িচালকরা দূর থেকেই গরু দেখতে পাবেন। ফলে দুর্ঘটনার পাশাপাশি বাঁচবে গরুর প্রাণও।

সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে রাজ্য পুলিশ প্রায় ৩০০ গরুর শিং-এ লাল রঙের রেডিয়াম রিফ্লেক্টার স্টাকার লাগানোর কাজ শুরু হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশ সূত্রের খবর, ২০১৫ সালে গরুর ধাক্কায় ৫৫০ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে গরুর সঙ্গে গাড়ির সংঘর্ষ প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই প্রাণহানি বন্ধ করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে সরকার।

কারণ এই স্টিকারে গাড়ির হেডলাইট পড়লে তা দূর থেকেই জ্বলজ্বল করবে। গরুর শিংয়ে সেই আলো দেখলে চালকরা সতর্ক হতে পারবেন। এতে দুর্ঘটনার সম্ভাবনা কমবে। তবে আপাতত এই স্টিকার লাগানো হলেও ভবিষ্যতে গরুর শিং-এ স্থায়ী রেডিয়াম রিফ্লেকটিভ রং করার পরিকল্পনাও নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। কারণ এই স্টিকারগুলি কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হবে না। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত