,

বাংলাদেশ সফরে রাজি ইংল্যান্ড!

Ban-vs-Engস্পোর্টস ডেস্ক: অক্টোবরে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড। তবে অক্টোবরে ইংল্যান্ডের এই বাংলাদেশ সফরে কোনো খেলোয়াড় চাইলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন এমন আভাসও দিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ওয়েন মর্গান।

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ঐ প্রতিনিধিদের দেখা হওয়ার কথা রয়েছে।

ওয়েন মর্গান বলেছেন, কোনো খেলোয়াড়কেই আসলে কোন সিরিজে অংশগ্রহণে বাধ্য করা যায় না। এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে দলের সবার এ বিষয়ে তথ্য জানা থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।

অক্টোবরের ৭ তারিখ থেকে এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের যাত্রা শুরু করার কথা।

বাংলাদেশে জুলাইের এক তারিখ গুলশানে হামলায় ১৭ জন বিদেশি সহ ২০ জিম্মি হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে এই সিরিজ কতটা নিরাপদ হবে সেনিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়েরা। তার প্রেক্ষিতে বাংলাদেশ সফরে এলো ইসিবির নিরাপত্তা দল। গত বছর অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে সফর বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে