বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসাথে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

Quintupletsএকসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন এক নারী। একটিকেও বাঁচানো গেল না। এক ঘণ্টার মধ্যেই পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হল ভারতের গুজরাটের সংখেদা হাসপাতালে।

২৮ সপ্তাহের গর্ভবতী সবিতাবেন বানজারাকে প্রথমে রাজ্যের সায়াজি রাও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রথমে তার দুই সন্তানের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় দুই সদ্যোজাতই মৃত। পরিস্থিতি জটিল হয়ে উঠলে সবিতাবেনকে সংখেদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে একইসঙ্গে আরও ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।

কিন্তু তিন সদ্যোজাতেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে রাখা হয়। তবে শেষ রক্ষা করা যায়নি। আইসিউতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু। পাঁচ সন্তানের মধ্যে চার জনই কন্যা সন্তান ছিল।

সংখেদা হাসপাতালের সুপারিটেনডেন্ট রাজীব পান্ডে জানিয়েছেন, ঘটনার পর আর সবিতাবেনকে হাসপাতালে রাখতে চাননি শোকস্তব্ধ আত্মীরা। বন্ড সই করে সন্তানহারা মাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন তারা।

সূত্র: সংবাদ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত