বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ফের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে আবারো বোমার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার রাতে দেশটির দক্ষিণের উপকূলীয় শহর পাত্তানিতে একটি হোটেলের সামনে এ জোড়ো বোমার বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

 

Thailand1472011394
গত ১২ আগস্ট থাইল্যান্ডের পর্যটন শহর হুয়া হিন এবং ফুকেটে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে থাই জান্তা সরকারের দাবি, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেই এ হামলা চালানো হয়েছে।

থাই পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল উইনইউ তিয়ামরাজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি ঘটেছে পাত্তানির সাউদার্ন হোটেলের গাড়ি রাখার জায়গার পেছনে। তবে এতে কেউ হতাহত হয়নি। দ্বিতীয় বোমা হামলাটি হয়েছে হোটেলের প্রবেশমুখে একটি ট্রাকে। এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, এর আগে গত বছর আগস্টে ব্যাংককের একটি হিন্দু মন্দিরে বোমা হামলা চালানো হয়েছিল। এতে নিহত হয়েছিল ২০ জন। এছাড়া ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। এ ঘটনায় থাই সরকার চীনের দুই উইঘুর মুসলমানকে দায়ী করেছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত