বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে বলে বুধবার দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

rocket
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপকূলীয় শহর সিনপোতে এ পরীক্ষা চালানো হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে সিনপোতে একটি সাবমেরিন ঘাঁটি রয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে দুদিন আগে বার্ষিক সামরিক মহড়া শুরু হয়েছে। মহড়ার আগে উত্তর কোরিয়া এর নিন্দা জানিয়েছিল এবং উস্কানি পেলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছিল। এর পরপরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

গত জানুয়ারিতে চতুর্থবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এরপর ফেব্রুয়ারিতে দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অবরোধের মুখে থাকা পিয়ংইয়ংয়ের ওপর আরো কঠোরতা আরোপ করে জাতিসংঘ। এরপরেও চলতি বছর একাধিকার বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কেবল গত তিন মাসেই দেশটি কমপক্ষে তিনবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এগুলোর একটিও সফল হয়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত