,

‘বাংলাদেশ সফরে কাউকে বাধ্য করা হবে না’

 

স্পোর্টস ডেস্ক :অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে কোন খেলোয়াড় চাইলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন এমন ইংগিত দিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ওয়েন মর্গান।

160316144407_english_cricket_team_640x360_afp_nocredit
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ঐ প্রতিনিধিদের দেখা হওয়ার কথা রয়েছে।ওয়েন মর্গান বলেছেন কোন খেলোয়াড়কেই আসলে কোন সিরিজে অংশগ্রহণে বাধ্য করা যায় না।এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে দলের সবার এ বিষয়ে তথ্য জানা থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।
অক্টোবরের ৭ তারিখ থেকে এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের যাত্রা শুরু করার কথা।

 
বাংলাদেশে জুলাইের এক তারিখ গুলশানে হামলায় ১৭ জন বিদেশি সহ ২০ জিম্মি হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে এই সিরিজ কতটা নিরাপদ হবে সেনিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়েরা।তার প্রেক্ষিতে বাংলাদেশ সফরে এলো ইসিবির নিরাপত্তা দল।
গত বছর অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে সফর বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর