,

নিজের স্বাস্থ্য নিয়ে মজা করলেন হিলারি

 
আন্তর্জাতিক ডেস্ক :এবার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের এক হাত নিলেন হিলারি ক্লিনটন। জনমত জরিপে পিছিয়ে এবং আয়কর রির্টান প্রকাশ না করায় সমালোচনার মুখে থাকা ট্রাম্প সম্প্রতি নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য নিয়ে তীব্র আক্রমণ শুরু করেন। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো যথেষ্ট ভালো স্বাস্থ্য হিলারির নেই।

zxefgvevyj_47960

সোমবার রাতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের স্বাস্থ্য ও সামর্থ্য নিয়ে বের হওয়া এসব খবর হিলারি হেসে উড়িয়ে দেন। তিনি বলেন, এসব গুজবের কোনো অর্থই হয় না। অনুষ্ঠানটির সঞ্চালক জিমি কিমেলের প্রতি নিজের হাত বাড়িয়ে দিয়ে হিলারি বলেন, দেখ তো আমি বেঁচে আছি কী না!

হিলারির নাড়ি পরীক্ষা করে জিমি বলেন, ও মাই গড, কোনো জীবের অস্তিত্বই টের পাচ্ছি না।

এরপর হিলারির শারিরীক সামর্থ্য পরীক্ষা করার জন্য একটি আচারের বয়ামের মুখ খুলতে দেন জিমি। হিলারি সেটা খুলতে গিয়েও মজা করছেন। কাজটি করা খুব বেশি কঠিন না হলেও হিলারি এমন ভাব দেখিয়েছেন, তার ভীষণ কষ্ট হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ