,

রিয়ালে ২০২১ সাল পর্যন্ত বেল

স্পোর্টস ডেস্ক :গত মৌসুমের মাঝপথ থেকেই শোনা যাচ্ছিল নতুন মৌসুম শুরুর আগেই গ্যারেথ বেলকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। ওয়েলস এই তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন বলে গুঞ্জনটা বেশি উঠেছিল। কিন্তু মৌসুমের শেষের দিকে দারুণ পারফরম্যান্স এবং জাতীয় দলের হয়ে জ্বলে উঠায় তার সঙ্গে চুক্তি বাড়াচ্ছে রিয়াল।

gareth_bell1471963161

ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরে দুর্দান্ত পারফর্মের জন্য বেলের উপর আলাদা নজর পড়েছে রিয়ালের। তাছাড়া এবার লা লিগার প্রথম ম্যাচেও তার নৈপুণ্যে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। তাই আরও শিরোপা জিততে ওয়েলস এই তারকার সঙ্গে চুক্তি বাড়াচ্ছে মাদ্রিদের ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২১ সাল পর্যন্ত থাকবেন বেল।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেলের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৮ সালে। কিন্তু এর আগেই সোনার ডিম পাড়া হাঁসটির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছে রিয়াল। স্প্যানিশ গনমাধ্যম মার্কা এ তথ্য নিশ্চিত করেছে। আগামী সেপ্টেম্বরেই রিয়াল শিবিরের আরেক সের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে নতুন চুক্তিতে সই করতে পারেন বেল। নতুন চুক্তিতে বেলের বার্ষিক পারিশ্রমিক ১০ মিলিয়ন ইউরোয় গিয়ে দাঁড়াবে বলে জানায় মার্কা। এর ফলে রিয়ালে রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড় হতে যাচ্ছেন বেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে