,

এক মহৎ অ্যাথলেটের অলিম্পিক পদক বিক্রি

 
স্পোর্টস ডেস্ক :অলিম্পিকে একটি পদক জিততে কত যে কাঠখড় পোড়াতে হয় সেটা অ্যাথলেট মাত্রই বুঝেন।একটি পদক জয়ের আনন্দ কতটুকু সেটা জয়ের পরে অ্যাথলেটদের কান্নাই বলে দেয়। তাইতো বহুল প্রতিক্ষীত একটি পদক জিতে সেটাকে স্বযত্নে রেখে দেওয়া হয় স্মৃতি হিসেবে।এই পদক কাউকে দান করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু তেমন কিছু করে দেখিয়েছেন পোল্যান্ডের পিওতর মালাচোউস্কি।

olympic_medal_sell1471946367

তিনি রিও অলিম্পিকে ডিসকাস থ্রোতে রৌপ্য পদক জিতেন। এবার সেই পদকটি বিক্রি করে দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত এক শিশুর চিকিৎসার ভার নিয়েছেন। তিনি তার পদকটি অনলাইনে নিলামে তুলেছেন।

সেই নিলাম থেকে প্রাপ্ত অর্থ তিনি শিশুটির চিকিৎসার জন্য দিবেন। ৩ বছর বয়সী শিশু ওলেক সায়মানাস্কি ২ বছর ধরে চোখের ক্যান্সারে আক্রান্ত।

পদক দানের বিষয়ে পিওতর মালাচোউস্কি বলেন, ‘আমি পদক জয়ের জন্য রিওতে লড়াই করেছি। আজ আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে পদকের চেয়ে মূল্যবান কিছুর জন্য লড়াই করি। এই সুন্দর শিশুটির জন্য কিছু করি। ওলেকের চোখ রক্ষা করার জন্য পোল্যান্ডে কোনো চিকিৎসা নেই। তার চোখের চিকিৎসার জন্য নিউইয়র্ক নিতে হবে। আমি যদি ওলেককে সুস্থ করে তুলতে পারি তাহলে সেটা আমার কাছে স্বর্ণ পদক জয়ের চেয়েও বেশি আনন্দের হবে। আর ওলেকের জন্য তো সেটা সোনার চেয়েও দামি কিছু হবে।’

গত শুক্রবার রৌপ্য পদকটি নিলামে তোলা হয়। ইতিমধ্যে সেটার দাম ৬ হাজার ডলার অতিক্রম করেছে। ২৬ আগস্ট শুক্রবার পর্যন্ত অনলাইনে এই নিলাম চলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে