বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ঘাঁটি আর ব্যবহার করবে না রাশিয়া

Syria-war_-amir-550x309ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় আর বিমান হামলা চালাবে না রাশিয়া। সোমবার তেহরান জানিয়েছে, ইরানের ঘাঁটি ব্যবহার আর রাশিয়ার প্রয়োজন নেই। ইরানের এ ঘোষণার পরও সত্যিকার অর্থে ইরানের ঘাঁটি রাশিয়া ব্যবহার বন্ধ করবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও জানিয়েছে, ভবিষ্যতে প্রয়োজনে আবারও ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করবে তারা।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি বলেন, এটা ছিল নির্দিষ্ট ও অনুমোদিত অভিযান। এখন তা শেষ হয়ে গেছে। ভবিষ্যতে রাশিয়া ইরানের ঘাঁটি ব্যবহার করার পথও উন্মুক্ত রেখেছে ইরান। ঘাসেমি জানিয়েছেন, এটা নির্ভর ‘এ অঞ্চলের পরিস্থিতি ও আমাদের অনুমতি দেওয়ার ওপর’।
তেহরানে নিযুক্ত রুশ কূটনীতিক লেভান জাগারিয়ান বলেছেন, হামেদান ঘাঁটি থেকে রাশিয়ার সবগুলো যুদ্ধ বিমান ফিরে গেছে। প্রয়োজনে ভবিষ্যতে রাশিয়া আবারও এ ঘাঁটি ব্যবহার করবে। তিনি বলেন, ‘আশঙ্কার কোনও কারণ নেই। যদি দুই দেশের নেতার বিবেচনায় প্রয়োজন মনে হয় এবং চুক্তিতে পৌঁছা যায়, তাহলে এতে (ঘাঁটি ব্যবহারে) সমস্যা কোথায়? এই মুহূর্তে হামেদানে কোনও রুশ যুদ্ধবিমান নেই।’
মস্কো থেকে আল-জাজিরার প্রতিবেদন ররি চালান্ডস জানান, রোববার ইরানের প্রতির¶ামন্ত্রী হোসেইন ডেহঘান রাশিয়ার সমালোচনা করে বলেন, রাশিয়া শক্তি প্রদর্শন করছে। রাশিয়ার উচিত ছিল বিষয়টি গোপন রাখা। তারা না করে লোক দেখাচ্ছে। তিনি জানান, ইরানের নেতাদের মধ্যে বিভক্তির কারণেই হয়ত এ অভিযান বাদ দেওয়া হয়েছে।
ইরান ও রাশিয়ার এ ঘোষণার পর সোমবার রাতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ঘাঁটিটি একেবারে ব্যবহার করে দিয়েছে কিনা, এ বিষয়ে তারা সম্পূর্ণ নিশ্চিত নয়। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, তারা নিবিড়ভাবে রাশিয়া ও ইরানের সহযোগিতা নজর রাখছেন।
সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে রাশিয়ার বিদেশি ঘাঁটি ব্যবহারের ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ আগস্ট)। এর আগে সিরিয়ায় অভিযান চালাতে মধ্যপ্রাচ্যের অন্য কোনও দেশের ভূখন্ড ব্যবহার করেনি রাশিয়া। তবে নাটকীয়ভাবেই এ অভিযান সমাপ্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপত্তি উপে¶া করে মঙ্গলবার রাশিয়ার এসইউ-৩৪ এবং টিইউ-২২ নামে দুটি যুদ্ধবিমান ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছে। বিমান দুটি আলেপ্পোতে আইএস ও আল-নুসরা ফ্রন্টকে ল¶্য করে বোমা নি¶েপ করে। এ ছাড়াও দেইর আল-জোর এবং ইদলিবেও হামলা চালায় রাশিয়া।
রুশ প্রতির¶া মন্ত্রণালয় জানিয়েছিল, আইএস-এর পাঁচটি প্রধান অস্ত্রাগার, প্রশি¶ণ কেন্দ্র ও পরিচালনা ফাঁড়িতে আক্রমণ চালানো হবে। এ সংক্রান্ত একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে রাশিয়ান টিইউ-২২এম৩ নামের যুদ্ধবিমানকে সিরিয়ার ‘জঙ্গিদের ল¶্য করে’ বোমা হামলা চালাতে দেখা যায়।
২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ৪ লাখ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানান সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন মিস্তুরা। লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।
সূত্র: আল-জাজিরা।