বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ বলে সেঞ্চুরি মিসবাহর (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : বয়স ৪২ হয়েছে তো কী হয়েছে। এখনো তার ব্যাটের ধার কমেনি। নরওয়ের রাজধানী ওসলোতে সেটা দেখিয়ে দিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।‘প্লে ফর পিস’ উৎসবে প্রাক্তন সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলেন মিসবাহ। ম্যাচে ৩৪ বলে সেঞ্চুরি করার পথে তিনি ১২টি ছক্কা হাঁকান।

Mishba1471864104
এর মধ্যে ম্যাচ পাতানোর জন্য নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আসিফের বলে হাঁকান বিশাল তিনটি ছক্কা। এ ছাড়া স্থানীয় একজন বোলারের পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান মিসবাহ।

মিসবাহ-উল-হকের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে পাকিস্তান। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরা হন মিসবাহ।

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। তার আগ পর্যন্ত নিরবচ্ছিন্ন অবসরে থাকবেন মিসবাহ। আজহার আলীর নেতৃত্ব পাকিস্তান দল ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামবে ২৪ আগস্ট।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। প্রথমটিতে ২৫৫ রানের বিশাল ব্যবধানে জেতে পাকিস্তান। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ায়নি।

https://youtu.be/nvnMHs1ppgg

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত