বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

ef25da70129eddbc531d57e664872b22-57bb23609977f-550x325বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে গত শুক্রবার (১৯ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক বেলুচিস্তান বিষয়ে মন্তব্যের জন্য তাকে তলব করা হয়েছিল বলে জানান তারিক আহসান।
উল্লেখ্য, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত সপ্তাহে ভারত সফরের সময়ে ‘দ্য হিন্দু পত্রিকা’র সঙ্গে আলাপকালে বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সরকারের দমননীতি নিয়ে মন্তব্য করে বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিতে বাধ্য এবং (পাকিস্তানের) বেলুচিস্তান বিষয়ে আমরা শিগগিরই একটি আনুষ্ঠানিক পলিসি ঘোষণা করব।’
এ বিষয়ে রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, ‘গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা তথ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চেয়েছে।’ এর জবাবে কী বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের জানিয়েছি, সদর দফতরের সঙ্গে যোগাযোগ করে উত্তর দেওয়া হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আগামী সেপ্টেম্বরের ১ ও ২ তারিখে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী ঢাকায় আসছেন পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠকের জন্য।’-বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ