বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীকে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে-আল-মামুন সরকার

Ashganj Awamilig  22.08আশুগঞ্জ প্রতিনিধি॥ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রসায় সকল জায়গায় জাতীকে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে। বর্তমানে দেশের যা উন্নয়ন হচ্ছে তা জননেত্রী শেখ হাসিনার কারনেই, বাংলাদেশকে একটি উন্নয়নের মডেল দেশ হিসেবে গড়ে তুলতে চাই জননেত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বিকেলে আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আড়াইসিধা কে.বি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য হেবজুল বারি, মোবারক আলী চৌধূরী, হাজী সাঈদুর রহমান, তোফায়েল আলী রুবেল, মতিউর রহমান সরকার। সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাউছার, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক বশির আহমেদ, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, মুনির হোসেন, শামীম আহমেদ রানা, কুষকলীগ নেতা আনিছুর রহমান, মোমেন মাস্টার, সেলিম রেজাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি উপস্থাপনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত