,

‘ইসলাম অবমাননার’ অভিযোগে মালয়েশিয়ায় গায়ক গ্রেফতার

malaysian-rapper-wee-meng-c_232300অনলাইন ডেস্ক: ‘ইসলামকে ধর্মকে’ অসম্মান করে মিউজিক ভিডিও নির্মাণের অভিযোগে মালয়েশিয়ায় জনপ্রিয় একজন গায়ক ও চিত্র পরিচালককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, নেমেউই নামের ওই গায়ক ও পরিচালককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন বিদেশ থেকে দেশে ফিরছিলেন। বিতর্কিত এই গায়কের আসল নাম উই মেং চি।

‘ওহ্ মাই গড’ নামে ম্যান্ডারিয়ান ভাষায় নির্মিত চার মিনিটের ওই মিউজিক ভিডিওটিতে ‘আল্লাহ্’ ও আজান’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ভিডিওচিত্রে উই ও অন্যান্য গায়কদেরও ফুটেজ রয়েছে। এতে তারা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতীক ব্যবহার করেন। মসজিদ ও গির্জার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও তাও উপাসনালয়েও গানটির চিত্রায়ন করা হয়েছে।

মালয়েশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে নামেউইর মিউজিক ভিডিওটিতে ‘ইসলামকে অবমাননা’ করা হয়েছে বলে কয়েকটি সংগঠন পুলিশের কাছে অভিযোগ করে।

এর জবাবে তিনি ইউটিউবে একটি ভিডিওচিত্রের মাধ্যমে নামেউই জানান, কোনো ধর্মকে অবমাননা করার কোনো ইচ্ছে তার ছিল না। বিভিন্ন ধর্মের মধ্যে ‘সম্প্রীতিকে’ অনুপ্রাণিত করার উদ্দেশ্যেই গানটি নির্মাণ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে