,

স্মার্টকার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মাশরাফি

mashrafiস্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরেই দেশের নাগরিকদের হাতে ডিজিটাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আর এই কার্ডের বৈশিষ্ট্য ও গুরুত্ব সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে কমিশনের পক্ষ থেকে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগের চেষ্টা চলছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিকে লিখিত অনুরোধ জানানো হয়েছে।

কমিশন সূত্র জানায়, দেশের নাগরিকদের সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ, বিভিন্ন সেবার ক্ষেত্রে নাগরিকদের যথাযথ শনাক্তকরণ, ই-গর্ভন্যান্স কার্যক্রমকে শক্তিশালীকরণসহ ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে স্মার্ট এনআইডি তৈরি করা হয়েছে।

আর এই স্মার্টকার্ডের বৈশিষ্ট্য, গুরুত্ব ইত্যাদি সঠিক ও সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপনের জন্য মাশরাফি বিন মুর্তজা হতে পারেন যথার্থ ব্যক্তি।

এদিকে উন্নতমানের এ কার্ড বিতরণের সময় নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি সংরক্ষণ করবে ইসি।

এছাড়া স্মার্টকার্ডে থাকছে ২৫ ধরনের নিরাপত্তা কোড, যা নকল করা প্রায় অসম্ভব। আর এটি দিয়ে অন্তত ২০টিরও বেশি নাগরিক সেবা সহজেই ভোগ করতে পারবেন ভোটাররা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে