,

সামনে ভালো দিন আছে কিনা জানি না (ভিডিও)

mustafiz16_22921_1471848964-550x310বড় আশা নিয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। অভিষেকটাও দারুণ হয়েছিল তার।
দুর্ভাগ্য কাটার মাস্টারের, বেশিদূর এগোতে পারেননি। কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পান তিনি। তাই সার্জনদের পরামর্শ অনুযায়ী লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার করাতে হয় দ্যা ফিজকে।
অস্ত্রোপচার শেষে গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু অস্ত্রোপচারের ধকল কাটাতে আরো দুই দিন সেখানে ছিলেন কাটার মাস্টার। লন্ডন থেকে ১১ ঘণ্টার ভ্রমণ শেষে আজ সোমবার সকাল ১১ টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকায় পা রাখেন তিনি।
ঢাকায় ফিরে ইংল্যান্ড যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বিসিবির কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, আমার দুইবার ইংল্যান্ড সফরে যাওয়া হয়েছে। প্রথমবার যাওয়া হয়েছে অনুর্ধ্ব-১৯ খেলার সময়। সে সময় ইনজুরিতে পড়েছিলাম। কাউন্টি খেলতে যাওয়ার পরেও ইনজুরিতে পড়েছি। দুইটা সফরই আমার জন্য ভাল যায় নাই। সামনে আরও ভালো দিন আছে কিনা জানি না, সব আল্লার ইচ্ছা।
প্রসঙ্গত, কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। প্রখ্যাত সার্জন অ্যান্ড্র ওয়ালেসের তত্ত্বাবধানে ১১ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভালোভাবেই সম্পন্ন হয় কাটার মাস্টারের কাঁধের অস্ত্রোপচার।

https://www.youtube.com/watch?v=rVvkYICBMHc

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে