দেশে ফিরেছেন কাটার মাস্টার

mustafizurস্পোর্টস ডেস্ক : লন্ডনে সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের ছাড়পত্র পাওয়ায় গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ব্যক্তিগত কারণে দু-একটা দিন অবস্থানের পর আজ দেশে ফিরেছেন কাটার মাস্টার।

সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পা রাখেন এই তরুণ টাইগার পেসার।

বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, এখন পুনর্বাসনের জন্য মুস্তাফিজের দায়িত্ব দেওয়া হতে পারে ফিজিও বায়েজেদুল ইসলামের উপর।

আইপিএল শেষে দেশে ফিরে গত ২০ জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নিতে লন্ডনে যান মুস্তাফিজ। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে ম্যাচ সেরা পারফর্মেন্সের পর দ্বিতীয় ম্যাচে কাঁধে চোপ পান বাংলাদেশি এই তরুণ পেসার। এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি।

গত ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন তার কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে অন্তত পাঁচ মাস লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ