,

সরাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিলুফা আক্তার তনুজা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা আক্তার তনুজা দিঘিরপাড় পশ্চিমপাড়ার আহমদ আলীর স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে সরাইল উপজেলার উচালিয়াপাড়ার চাঁন মিয়ার মেয়ে নিলুফা আক্তার তনুজার সঙ্গে একই উপজেলার শাহবাজপুর গ্রামের দিঘিরপাড় পশ্চিমপাড়া এলাকার আহাদ আলীর ছেলে প্রবাসী আহমদ আলীর বিয়ে হয়। বিয়ের পর আহমদ আর প্রবাসে ফেরত যায়নি।

এরপর থেকেই দুই লাখ টাকা যৌতুকের জন্য তনুজার উপর নির্যাতন শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন। এরই জের ধরে রোববার সন্ধ্যায় তনুজার শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

তবে তনুজার শ্বশুর বাড়ির লোকজনের দাবি তনুজা আত্মহত্যা করেছেন। কি কারণে তনুজা আত্মহত্যা করেছেন সেটি স্পষ্ট করে বলতে পারেনি তারা।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমাদের কে  জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে