,

পণ্যমূল্য বৃদ্ধির সাজা তিন কোটি রিয়াল

 
আন্তর্জাতিক ডেস্ক :কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ২০০৯ সালে সউদি আরবে ছয়টি কোমল পানীয় কম্পানি পরস্পর যোগসাজশে তাদের পণ্যের মূল্য ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। এটা সউদি আরবের আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

wrfrfe_47654

বিষয়টি জানিয়ে ছয় কম্পানিকেই চিঠি দেয় সউদি আরবের কম্পিটিটিভনেস কাউন্সিল। বলে, মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সাজা ও জরিমানা হবে। কিন্তু চিঠির কোনো জবাবই দেয় না কম্পানিগুলো। অতএব, আইন ভাঙার অপরাধে প্রত্যেক কম্পানিকে ৫০ লাখ রিয়াল করে জরিমানা করা হয়। এতে তারা মামলা ঠুকে দেয়। সেই মামলায় নিম্ন আদালতের রায় শনিবার বহাল রেখেছে সউদি আপিল আদালত।

আদালত বলেছে, এসব কম্পানি প্রতিযোগিতা বিধিমালার ৪/১ ধারা লঙ্ঘন করেছে। এই ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, পরস্পর প্রতিযোগী কোম্পানিগুলো পণ্যমূল্য স্থির করার ক্ষেত্রে কোনো রকম সমঝোতা, চুক্তি বা চর্চা করতে পারবে না। এ ধরনের চর্চা লিখিত বা মৌখিক, যেমনটাই হোক, তা হবে বেআইনী।

যে আইনবলে আদালত ছয় কম্পানিকে করা জরিমানা বহাল রেখেছে, সেই আইনে প্রতিযোগিতা ক্ষুণ্ণ করে এমনভাবে কোনো কোনো পণ্য বা সেবার মূল্য বৃদ্ধি, হ্রাস অথবা স্থির রাখাকে নিষিদ্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে