,

৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর

 
আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে ২০১৪ সালে গণহত্যায় অভিযুক্ত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার দেশটির নাসিরিয়াহ কারাগারে ওই বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ।

515_47672

নাসিরিয়াহ’র গভর্নর ইয়াহিয়া আল নাসিরি বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) বলেন, রোববার ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়াহ কারাগারে অভিযুক্তদের মৃত্যদণ্ড কার্যকর হয়েছে। ইরাকের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালে গ্রীস্মে দেশটির উত্তরাঞ্চলের তিকরিতের স্পাইচার সামরিক ঘাঁটি থেকে অন্তত এক হাজার ৭০০ সেনাসদস্যকে অপহরণ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। পরে এই সেনাসদস্যদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার ছবি অনলাইনে প্রকাশ করে আইএস।

চলতি বছরের শুরুতে ইরাকের একটি আদালত গণহত্যায় জড়িত সন্দেহে আটককৃত আইএস সদস্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। ২০১৫ সালে তিকরিতের নিয়ন্ত্রণ ইরাকি সেনাবাহিনী নেয়ার পর অভিযুক্তদের আটক করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে