,

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

Steve Smith, Mitchell Starcস্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে শুরুটা ভালো হয়নি স্বাগতিক শ্রীলঙ্কার।

রোববার (২১ আগস্ট) রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেছে শ্রীলঙ্কানরা। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৩ উইকেটে।

জয়ের জন্যে ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১ বল হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে জয় পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এ ছাড়া ওপেনার অ্যারন ফিন্স করেন ৫৬ রান।

শ্রীলঙ্কার পক্ষে ১০ ওভারে ৪৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার দিলরুয়ান পেরেরা।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের করেছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রানের মামুলী সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। এদিন সর্বোচ্চ ৮০ রান (অপরাজিত) করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। এ ছাড়া ৬৭ রান করেন ওয়ানডাউনে নামা কুশাল মেন্ডিস।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার জেমস ফকনার। এ ছাড়া ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার মিচেল স্টার্ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে