বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

1471801192004নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ আগষ্ট/২০১৬ খ্রিঃ রোজ রবিবার  ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া । বিশেষ অতিথি ছিলেন জনাব মিজানুর রহমান, পি পি এম, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, জনাব মিসেস নায়ার কবির, পৌর মেয়র, ব্রাহ্মনবাড়িয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

জনাব মোহাম্মদ বশিরুল হক ভূঞা এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন দীপক চন্দ্র দাস, জেলা তথ্য অফিসার(ভারপ্রাপ্ত), জনাব আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার, জনাব মোঃ আব্দুল মালেক, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন এবং আলহাজ্ব হারুনুর রশীদ,জেলা কমান্ডার ব্রাহ্মণবাড়িয়া বক্তৃতা করেন।

প্রধান অতিথি বলেন, কিছু বিপথগামী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিরীহ মানুষ হত্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যারা এসব বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা প্রকৃত মুসলিম নয়। কেননা মাসুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না । তিনি বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। অচিরেই এদেশ থেকে জঙ্গিগোষ্ঠি সমূলে বিতাড়িত হবে। তিনি ছাত্র-ছাত্রীদের জঙ্গি কার্যক্রম থেকে সতর্ক থাকার পরার্মশ দেন।

পরে জঙ্গিবাদের বিরুদ্ধে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রর্দশিত হয় ও লিফলেট বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত