বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে এমপি’র আচমকা উপজেলা পরিদর্শন ৭ কর্মকর্তা অনুপস্থিত

download (7)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা গতকাল রবিবার দুপুরে আচমকা উপজেলার বিভিন্ন দফতর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার ৭ দফতরের কর্মকর্তাকে অনুপস্থিত পান। তিনি দীর্ঘক্ষণ নির্বাহী কর্মকর্তার দফতরে বসে কাজ কর্মের খোঁজ খবর নেন। দফতর পরিদর্শন কালে এমপি সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হিরা, পিআইও মোঃ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুকবুল হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, সাব-রেজিষ্ট্রার সহিদুল ইসলাম ও মৎস কর্মকর্তা শরীফ উদ্দিনকে অনুপস্থিত পান এমপি। এক সাথে ৭ কর্মকর্তার অনুপস্থিতি সরাইলে সরকারি দফতর গুলোর প্রাত্যহিক কাজের গতি কিছুটা ভাবিয়ে তুলে এমপিকে। তিনি মুঠোফোনে একাধিকবার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেন। সরকারি একটি প্রশিক্ষণে থাকায় ইউএনও’র সাথে আর যোগাযোগ করতে পারেননি এমপি। তবে কর্মকর্তাদের অনুপস্থিতি সম্পর্কে ছুটিতে থাকা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এ সি ল্যান্ড যোগদান করে ছুটি নিয়ে গেছেন। আর সাব-রেজিষ্ট্রার কোন সময়ই আমাকে কিছু জানিয়ে করেন না। বাকী কর্মকর্তাদের অনুপস্থিতির কারন আমার জানা নেই।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত