বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল শিশু শাহেনা : বর কনের পিতা আটক

imagesসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : চেয়ারম্যানের হস্তক্ষেপে সরাইলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৬ষ্ট শ্রেণির ছাত্রী শিশু শাহেনা বেগম। আইন অমান্য করে ঘটা করে বিয়ের আয়োজন করায় বর কনে উভয়ের পিতাকে আটক করে পুলিশ। পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তারা বিয়ে দিবে না মর্মে মুছলেকা দিয়ে ছাড়া পায়। গতকাল রবিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন বাহবা দিচ্ছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় লোকজন জানায়, দুবাজাইল গ্রামের তাজু মিয়ার কন্যা শিশু শাহেনা বেগম (১১)। অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ইউনিয়ন পরিষদের নথিপত্র অনুসারে শাহেনার জন্ম তারিখ ২০০৬ সালের ১ ফেব্রুয়ারী। শিশু শাহেনার সাথে একই গ্রামের শাদৎ আলীর মধ্যপ্রাচ্য প্রবাসী ছেলে শাহ আলমের (২৭) সাথে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। গত শনিবার উভয় পরিবার ধূমধাম করে গাঁয়ে হলুদ করেছে। গতকাল (রবিবার) ছিল মহা আয়োজনে বিয়ের প্রস্তুতি। বিয়ের গেইট। খাবার প্যান্ডেল। বরকে বসানোর জন্য তৈরী ছিল সুসজ্জিত বিছানা। তারা বিয়ে রেজিষ্ট্রি করার জন্য অরুয়াইল ইউনিয়ন পরিষদে আসেন জন্ম নিবন্ধন সনদ নিতে। আর এখানে বাঁধ সাদে। চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন নিবন্ধন দেওয়ার আগে নথিপত্র যাচাই করে শাহেনার জন্ম তারিখ পেয়ে যান। তাই অপ্রাপ্ত বয়স্ক ওই শিশু কন্যাকে প্রাপ্ত বয়স্ক দেখিয়ে জন্ম নিবন্ধন সনদ দেননি চেয়ারম্যান। বর কনের পিতাকে ডেকে এনে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। তারা চেয়ারম্যানের নির্দেশ মানেননি। চেয়ারম্যান অরুয়াইল ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে গিয়ে বর কনে ও তাদের উভয়ের পিতাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান চেয়ারম্যান। পরে তাজু মিয়া ও শাদৎ আলী শাহেনার বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মুছলেকা দিয়ে ছাড়া পান। চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, এটা বাল্য বিয়ে জেনে গত শনিবার রাতেই আমি তাদেরকে নিষেধ করেছি। সংশ্লিষ্ট ইউপি সদস্যকে দিয়েও বাঁধা দিয়েছি। তারা কথা শুনেনি। তাই আজ পুলিশের সহায়তায় এ বাল্য বিয়ে বন্ধ করেছি। গত শুক্রবারেও ওই গ্রামের জালাল উদ্দিনের কন্যা শিশু রোকসানা বেগমের (১১) সাথে আবদুল আলীর প্রবাস ফেরত ছেলে আজিজুরের (২৮) বাল্য বিয়ে বন্ধ করেছি। আমার ইউনিয়নে কোন বাল্য বিয়ে হতে দেব না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ