বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কাশ্মীর নিয়ে ওআইসির উদ্বেগ

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ইসলামী সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংকট নিরসনে কাশ্মীরের জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আইয়াদ আমিন মাদানি।

Amin1471750619

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আইয়াদ আমিন মাদানি বলেন, কাশ্মীরের পরিস্থিতি ভালো হওয়ার পরিবর্তে খারাপের দিকে যাচ্ছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।

ভারতের সঙ্গে থাকা না থাকা নিয়ে কাশ্মীরিদের গণভোটের সুযোগ দেওয়া প্রসঙ্গে ওআইসি মহাসচিব বলেন, গণভোট নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। কাশ্মীরিদেরই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিৎ।

কাশ্মীরের নিরস্ত্র জনগণের ওপর ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রপ্রয়োগেরও নিন্দা জানান আইয়াদ মাদানি। এসময় তিনি বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদ অনুযায়ী শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিৎ।

প্রসঙ্গত, গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর হাতে হিজবুল মুজাহেদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহতের পর সারা কাশ্মীরে বিক্ষোভ ছড়িয়ে পরে। এরপরই সেখানে কারফিউ জারি করা হয়। রোববার টানা ৪৪ দিনের বিক্ষোভে রাজ্যটিতে অন্তত ৬৪ জনের প্রাণহানি হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত